Oct 13, 2021

TMI Brief History

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন লাভ করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ২০১০-২০১১ শিক্ষাবর্ষ হতে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ। এই স্বপ্নযাত্রার দূর্গম পথ পাড়ি দেওয়ার সহযোগী হিসাবে পান একদল মেধাবী, দক্ষ ও অসম্ভব পরিশ্রমী কর্ম কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক মন্ডলী। প্রতিষ্ঠানটিতে লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে এ ধরনের প্রত্যয় নিয়েই প্রতিষ্ঠানটির যাত্রা শুর হয়েছে। সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান।  টাঙ্গাইল মেডিকেল ইনিষ্টিটিউট এর আওতায় রয়েছে-

  • টাঙ্গাইল মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল
  • মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউট
  • মাদার তেরেসা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটস
  • মাদার তেরেসা কেয়ার গিভার ইনস্টিটিউট

দেশে বর্তমানে দক্ষ ও আদর্শবান মেডিকেল এ্যাসিসট্যান্ট, টেকনোলজিষ্ট  ও নার্স এর প্রয়োজন প্রকট। সঠিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে উল্লেখিত দক্ষ জনবল তৈরীর দৃঢ় প্রত্যয়ে প্রতি বছর আমাদের শাখা থেকে বের হচ্ছে দক্ষ মেডিকেল এ্যাসিসট্যান্ট, টেকনোলজিষ্ট ও দক্ষ নার্স।